Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিকেলে ‘বর্ষা বিপ্লবের গান’

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ০৮:২১ | আপডেট: ৫ আগস্ট ২০২৬ ০৯:৩৩

ঢাকা: ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক এক সাংস্কৃতিক কনসার্টের আয়োজন করা হয়েছে।

এ কনসার্টে সংগীত পরিবেশন করবেন পারসা মাহজাবীন, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক এবং আর্টসেলের মতো দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডদলগুলো।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় সবার জন্য উম্মুক্ত আয়োজন ‘বর্ষা বিপ্লবের গান’ শুরু হবে।

মুনসুন কালচারাল এলায়েন্স আয়োজিত এ সংগীত সম্মেলনের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

বিজ্ঞাপন

বুধবার বিকেলের এ সাংস্কৃতিক পরিবেশনায় প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অংশ নেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বিশেষ অতিথি হিসেবে হুইপ নূর-ই-আলম এবং বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম সেখানে উপস্থিত থাকবেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর