Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন ভোটারের তালিকা প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ২২:৫৩

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

‎ঢাকা: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‎বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎গেজেটে অনুযায়ী, ৩৪৯ জন ভোটার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। এদের মধ্যে সংসদের সাধারণ আসনের সদস্য ২৯৯ জন। আর সংরক্ষিত আসনের ৫০ জন। চট্টগ্রাম-৪ আসন এ তালিকা থেকে বাদ পড়েছে। কারণ, উচ্চ আদালত ওই আসনের জয়ী প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছেন।

‎ইসির তফসিল অনুযায়ী, নির্বাচনি কর্তার কাছে মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট ১০ টা থেকে ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বিজ্ঞাপন

‎উল্লেখ্য, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন অসুস্থাতার কারণে পদত্যাগ করলেও ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। তাই তাদের তালিকা নিয়ে ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

পূর্ণাঙ্গ ভোটার তালিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর