Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রয়াত রাষ্ট্রদূত রীতার নামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়াম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৬ ১৯:১৮

প্রয়াত রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ার রীতা।

ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রয়াত রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ার রীতার নামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামের নামকরণের ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হোটেলে ফেরদৌসী শাহরিয়ার রীতার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

স্মৃতিচারণ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা জোরদারে ফেরদৌসী শাহরিয়ার রীতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার হাত ধরেই রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর যোগাযোগ তৈরি হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, অতিরিক্ত সচিব এ. কে. এম. শহীদুল ইসলাম, বিচারপতি রাজ্জাক আল জামিল, মোহনা টেলিভিশনের সিইও তসলিম চৌধুরীসহ প্রয়াত কর্মকর্তার বিভিন্ন মন্ত্রণালয়ের সহকর্মী ও স্বজনেরা।

এ সময় ফেরদৌসী শাহরিয়ার রীতার বাবা আলহাজ শফিকুল ইসলাম উপস্থিত সবার কাছে তার প্রয়াত সন্তানের জন্য দোয়া চান।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর