Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ক্ষমতায়নে ‘অ্যামপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর উদ্যোগ

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৬:২৯

আলোচনা সভা।

ঢাকা: সমাজে পিছিয়ে পড়া, প্রান্তিক ও অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীকে জাতীয় অর্থনীতি ও সামাজিক সুরক্ষার মূলধারায় একীভূত করতে দেশব্যাপী ‘অ্যামপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জনাব মাহ্দী আমিন। তিনি বলেন, ‘ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অংশ হিসেবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মসংস্থানের চাহিদা ও জোগানের মধ্যে প্রত্যক্ষ সংযোগ স্থাপন করা হবে।’

বুধবার (১২ আগস্ট) অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এবং পাঁচ বছর মেয়াদী কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো (জুলাই ২০২৬-জুন ২০৩১) উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এই সময়োপযোগী পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনশক্তি তৈরিতে বহুমুখী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। জেলা ও বিভাগীয় পর্যায়ে স্থানীয় নিয়োগকর্তা এবং চাকরিপ্রার্থীদের মধ্যে মেলবন্ধন তৈরি করতে অফলাইন ও অনলাইন উভয় প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। প্রান্তিক ও বিপন্ন মানুষেরা যেন উন্নয়নের মূলপ্রবাহ থেকে পিছিয়ে না পড়ে, সেজন্য কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে।

জ্বালানি ও অর্থনৈতিক খাত নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, বিগত ষোলো বছরের পুঞ্জীভূত প্রশাসনিক স্থবিরতার কারণে জ্বালানি খাতে কিছু সাময়িক সংকট তৈরি হলেও মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট দিকনির্দেশনায় দেশীয় প্রাকৃতিক সম্পদ উত্তোলন এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এর একটি টেকসই সমাধান নিশ্চিত করা হচ্ছে। ব্যবসা ও বিনিয়োগবান্ধব নীতির মাধ্যমে সরকারি ও বেসরকারি উভয় খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর