Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৮:৪৭

ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ।

বুধবার (১২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় পর্যটন, মানবসম্পদ ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মালদ্বীপে বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণের জন্য অনুরোধ করেন। উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর