Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাদেশে রাত ৮টার মধ্যে শপিংমল-দোকানপাট বন্ধের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ২০:০৬ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ ২০:২২

রাত ৮টার মধ্যে সকল দোকানপাট বন্ধের আহ্বান। ছবি: সংগৃহীত

ঢাকা: বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে রাত ৮টার মধ্যেই সারাদেশে শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মামুন ভুইঁয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১১ জুন রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত বলবৎ ছিল। তবে বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় আজ (১২ আগস্ট) এই সিদ্ধান্ত হয় যে, আগামী ১৩ আগস্ট থেকে সারাদেশের সকল শপিংমল ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

এদিকে সকাল ১১টা থেকে দোকানপাট, শপিংমল খুলতে হবে। অর্থাৎ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখা যাবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সারাদেশে যে কোনো প্রকার বিলবোর্ড ও সাইনবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। তবে খাবারের দোকান, ওষুধের দোকান ও হাসপাতাল এ নির্দেশনার আওতায় পড়বে না।

বর্তমানে সারাদেশে কোনো মেলা, কিংবা রাতের কোনো অনুষ্ঠান এবং যেকোনো প্রকার সাজসজ্জাও বন্ধ থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।