ঢাকা: সৌদি আরব সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
সোমবার (১৭ আগস্ট) ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ আল-জাফর এই আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশ্যে এই আমন্ত্রণ জানানো হয়েছে। কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে উভয় পক্ষের সুবিধাজনক সময়ে এই সফরের সময়সূচি নির্ধারণ করা হবে বলে চিঠিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
আমন্ত্রণপত্র হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।