Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জনপ্রশাসন সচিব এহছানুল হকের মেয়াদ বাড়লো আরও এক বছর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ২২:০৪

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

ঢাকা: জনপ্রশাসন সচিব এহছানুল হকেরও মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী এহছানুল হককে অন্য যেকোনো পেশা এবং সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছর মেয়াদে জনপ্রশাসন সচিব পদে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রাব্বানী সই করা প্রজ্ঞাপনটি জারি করা হয়। নিয়োগের অন্যান্য শর্ত আগের চুক্তির মতোই বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/এসএস