Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগামী শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ১৪:৪৮ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ ১৫:১৪

বঙ্গভবন।

ঢাকা: শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবেন‎ নব-নির্বাচিত রাষ্ট্রপতি।

‎বুধবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের হুইপ নুরুল ইসলাম মনি এ তথ্য নিশ্চিত করেছেন।

‎এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন এমন বিশিষ্ট অতিথিদের মধ্যে রয়েছেন—ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা।

‎উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ ছাড়েন মো. সাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

‎সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। শপথ নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে তার সাংবিধানিক দায়িত্ব নেবেন।


বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর