Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণমাধ্যম অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ১৭:৩৩

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ঢাকা: দেশের গণমাধ্যম অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে অনেক বেশি স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি। সরকার গণমাধ্যমে একটি নতুন এবং অনুকূল ইকোসিস্টেম বা পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।’

তিনি বলেন, ‘অতীতে যারা সাংবাদিকতার নামে ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে কাজ করেছে সরকার তাদের বিচারের মুখোমুখি করেছে।’

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। আর সেটাকে অব্যাহত রাখতে হবে। তবে সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করে তাদের ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে।’

বিজ্ঞাপন

কেন সে দেখা দিল রে!
১৯ আগস্ট ২০২৬ ১৭:৩৭

আরো

সম্পর্কিত খবর