Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রেজিস্ট্রেশনবিহীন কিন্ডারগার্টেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ১৯:৫২

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঢাকা: রেজিস্ট্রেশনবিহীন কিন্ডারগার্টেন স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সেই সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে মনিটরিংয়ের আওতায় আনা হবে বলে জানান তিনি।

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর পিটিআই কনফারেন্স রুমে ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও শিক্ষা কার্যক্রমও সরকারের নজরদারির আওতায় আনা হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি সব ধরনের প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা প্রয়োজন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রেজিস্ট্রেশন ছাড়া পরিচালিত কিন্ডারগার্টেন স্কুলগুলোর বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন নীতিমালায় শিক্ষকদের দায়িত্বশীলতা, কর্মপরিবেশ ও জবাবদিহিতাকে গুরুত্ব দেওয়া হবে।’

এসময় প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর