ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট আজকেই গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ‘নির্বাচনি কর্তা’ এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে নির্বাচন ভবনে সারাবাংলার সঙ্গে প্রতিবেদকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সংসদে সবার সহযোগিতা পেয়ছি। ঐতিহাসিক নির্বাচন হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের ডেলিভারিটাও ঐতিহাসিক। আমরা ওখান থেকে চলে এসেছি আজকেই গেজেট প্রকাশ করা হবে। সবাই মিলে সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি।
এরআগে, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে এ নির্বাচনের নির্বাচন কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার কেএমএম নাসির উদ্দীন প্রাথমিক ফল ঘোষণা করেন।
তিনি জানান, নির্বাচনে মোট ভোটার ছিল ৩৪৯, ভোট পড়েছে ৩৪৩টি। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ও কর্নেল (অব.) অলি পেয়েছেন ৮৮ ভোট।