Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবির উন্নয়ন-গবেষণায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ২১:২৪ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ ২৩:৫৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও গবেষণায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেছে তিনি এ আশ্বাস দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্প এবং ২০ বছর মেয়াদি অ্যাকাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন উপাচার্য।

বিজ্ঞাপন

ঢাবি উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্যের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়টিকে বিশেষ মর্যাদা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা প্রয়োজন। এ ছাড়া ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ক উন্নয়ন, অ্যালামনাই নেটওয়ার্কিং জোরদার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও জীবপ্রযুক্তির মতো আধুনিক বিষয়ে গবেষণা কার্যক্রম প্রসারে সরকারের সহায়তাও দরকার।’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে আবাসিক হলগুলোতে সহশিক্ষামূলক কার্যক্রম বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন উপাচার্য। তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‍্যাঙ্কিং উন্নত করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও শিক্ষা কার্যক্রমের প্রসারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

এদিন উপাচার্যের আমন্ত্রণে প্রধানমন্ত্রী আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের সম্মতিও দিয়েছেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর