Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৭ শিশু

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৬ ১৬:৫৫

প্রতীকী ছবি।

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৭১ শিশু।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে সাত শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ১৭১ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৭৩ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ৯৮ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭৩৬ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৫১। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৯৪৮ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৮৫১ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

 

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর