Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ১৫:৩৮ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ ১৫:৫৬

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বাংলাদেশ নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নতুন রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের এটি প্রথম সাক্ষাৎ।

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনূস আলী সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিনিধিদলে সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

সাক্ষাতে নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রম এবং আগামী স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। নির্বাচন আয়োজনের প্রস্তুতি, সম্ভাব্য কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

এর আগে, গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন ২১ আগস্ট সন্ধ্যায় তিনি বঙ্গভবনে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে বর্তমান নির্বাচন কমিশন ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর ভোটার তালিকা, সীমানা নির্ধারণ, জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনসহ গুরুত্বপূর্ণ নির্বাচনি কার্যক্রম সম্পন্ন করেছে। সামনে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দায়িত্ব রয়েছে কমিশনের।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর