Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসিকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ১৬:২০

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষতা, সততা এবং সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সাক্ষাৎকালে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আরও শক্তিশালী ও সুসংহত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি কমিশনের সার্বিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এর মধ্যে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের প্রস্তুতি, জাতীয় পরিচয়পত্র সংশোধন এবং বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দেওয়ার অগ্রগতির বিষয়গুলো বিশেষভাবে আলোচনায় আসে। প্রধান নির্বাচন কমিশনার এই দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রপতির সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের নিজস্ব ভাবমূর্তি এবং সাধারণ মানুষের আস্থা সবসময় সমুন্নত রাখার তাগিদ দেন। বর্তমান কমিশনের নেতৃত্বে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচন কমিশনের কার্যক্রমে নিজের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর