Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন সাংবাদিক কাদের গনি চৌধুরী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ২০:৩৫

সাংবাদিক কাদের গনি চৌধুরী।

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে যোগদানের তারিখ থেকে ১ বছরের জন্য বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নিয়োগের শর্ত অনুযায়ী, কাদের গনি চৌধুরীকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত শর্ত ও প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী তিনি বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

মুহাম্মদ কাদের গনি চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিবের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নতুন দায়িত্বে তিনি বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে সংস্থাটির প্রশাসনিক ও সম্পাদকীয় কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর