Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৬ ২০:১১

ঢাকা: ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ আগস্ট অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচন করা হয়।

রোববার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাছবীর হোসেনকে সভাপতি এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত এস এম আব্দুল্লাহ বিন শফিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাসনিমুজ্জামান রোমেলকে সাংগঠনিক সম্পাদক এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. ফয়জুর রহমানকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া মো. কৌশিক আহমেদ ও মো. মাহমুদ আশিক কবিরকে সহসভাপতি, মো. নাজমুল হাসান ও মো. নাহিদ ভূঁয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রায়হান সৈকতকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—মিছ. মলিহা খানম, মহিলা বিষয়ক সম্পাদক; মোহাম্মদ সালেক মুহিদ, আইসিটি বিষয়ক সম্পাদক; ইমামুল হাফিজ নাদিম, উন্নয়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক; নিরুপম মজুমদার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক; মো. সবুজ হাসান, সহকোষাধ্যক্ষ এবং জিমরান মোহাম্মদ সায়েক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক।

নতুন কমিটির নেতারা ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের সার্বিক কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

 

সারাবাংলা/এমএমএইচ/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর