Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুম প্রতিরোধ অধ্যাদেশ বহালের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৬ ০০:০৮

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের কাছে স্মারকলিপি দিয়েছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি। ছবি: সংগৃহীত

ঢাকা: গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদ এবং আগের গুম প্রতিরোধ অধ্যাদেশ বহালের দাবিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের কাছে স্মারকলিপি দিয়েছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি।

রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ চলাকালে কমিটির একটি প্রতিনিধি দল স্পিকারের কাছে এ স্মারকলিপি দেয়।

স্মারকলিপি জমা দেওয়ার পর আন্তর্জাতিক গুম প্রতিরোধ কমিটির যুগ্ম আহ্বায়ক ব্রিগেডিয়ার (অব.) হাসিনুর রহমান বলেন, ‘আমরা অনেক আশা নিয়ে স্পিকারের কাছে গিয়েছিলাম। আমরা সবগুলো বিষয় তাকে জানিয়েছি। তিনি আমাদের সঙ্গে দ্বিমত করেননি। তিনি সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানিয়েছেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গুমের ঘটনা তদন্তের জন্য যে আইন করা হয়েছে, তা তারা গ্রহণযোগ্য মনে করেন না।’ এ ধরনের আইন তারা চান না বলেও জানান তিনি।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গুম প্রতিরোধের যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, তা বাতিল করে গুমের ঘটনার তদন্তের দায়িত্ব পুলিশের হাতে দেওয়া হয়েছে।’ এর মাধ্যমে আবার গুম করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘যারা গুমের সঙ্গে জড়িত, তাদের হাতে গুমের ঘটনার তদন্তের দায়িত্ব থাকতে পারে না।’ গুম প্রতিরোধ অধ্যাদেশ বহাল রাখার দাবি জানান তিনি।

স্মারকলিপিতে গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং আগের অধ্যাদেশ বহাল রাখাসহ গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

এর আগে রাজধানীর বাংলামোটর থেকে পদযাত্রা করে জাতীয় সংসদ ভবনের সামনে সমবেত হন কমিটির নেতাকর্মীরা। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

৩ জেলায় নতুন পুলিশ সুপার
৩০ আগস্ট ২০২৬ ২৩:৫২

আরো

সম্পর্কিত খবর