Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘মক্কা চুক্তিতে অংশ নিতে আরও যাচাই করবে বাংলাদেশ’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, মক্কা চুক্তিতে অংশ নিতে বাংলাদেশ আরও যাচাই বাছাই করবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বহুপক্ষীয় ফোরামে অংশ নেয়ার আগে বাংলাদেশ ফার্স্ট নীতি আমরা অনুসরণ করে থাকি। এখানে যুক্ত হলে বাংলাদেশের জনগণের কি লাভ সেটা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে সরকার। এখনো কোনো অফিসিয়াল কিছু পাইনি। তবে এটা উম্মুক্ত আছ, দেখা যাক।’

এর আগে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রাকে স্বাগত জানায় আইপিইউ। সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও সংসদীয় কূটনীতি জোরদারের বিষয়েও আলোচনার কথাও জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, তরুণ সংসদের উপস্থিতিকেও ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোর সমর্থন আদায়ের বিষয়েও আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর