Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেপালে আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঘটনায় শোক বইয়ে স্বাক্ষর বাংলাদেশের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৯

নেপালে বন্যা ও ভূমিধসের চিত্র। ছবি: সংগৃহীত

সম্প্রতি উত্তর নেপালে আকস্মিক ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসের ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নেপাল দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করেছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার নেপাল দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করেন তিনি।

স্বাক্ষরকালে প্রতিমন্ত্রী লিখেছেন, ‘২৬ আগস্ট ২০২৬ তারিখে নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক ও ভয়াবহ বন্যা এবং ভূমিধসের ফলে পর্যটকসহ শত শত মানুষের মৃত্যু এবং ব্যাপক হারে সম্পদ ও অবকাঠামো ধ্বংসের ঘটনায়, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি নেপাল সরকার ও সে দেশের বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি ও গভীর শোক প্রকাশ করছি।’

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, ‘গভীর শোকের এই মুহূর্তে, এই ভয়াবহ ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রইল।’

এ ছাড়াও তিনি লিখেছেন, ‘বাংলাদেশ নেপালের বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে এবং প্রয়োজনে যেকোনো ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে। আমরা যখন তাদের পাশে দাঁড়াচ্ছি, তখন নেপালের জনগণের অদম্য মনোবল ও শক্তির ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে যে, তারা দৃঢ়তার সাথে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।’

 

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর