Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রেস কাউন্সিল অ্যাক্টে সাংবাদিক নিবন্ধনের বিধান রাখার নতুন প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩১ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৪

সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী

ঢাকা: প্রেস কাউন্সিল অ্যাক্টের সংশোধনী খসড়ায় সাংবাদিকতা পেশায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ আইনজ্ঞদের বার কাউন্সিলের আদলে প্রেস কাউন্সিলের অধীনে সাংবাদিকদের পেশাগত নিবন্ধনের বাধ্যতামূলক বিধান অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান।

জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক লিখিত প্রশ্নের জবাবে সরকারের এই নতুন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত এই অধিবেশনে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর অনুপস্থিতিতে তার প্রতিনিধি হিসেবে উত্তর প্রদান করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

বিজ্ঞাপন

সরকারের এই উদ্যোগের পেছনের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘দেশে বস্তুনিষ্ঠ, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা সুনিশ্চিত করার পাশাপাশি অপসাংবাদিকতা চিরতরে বন্ধ করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সংবাদপত্র, সংবাদ সংস্থা ও পেশাদার সাংবাদিকদের জন্য বিশেষ আচরণবিধি প্রণয়ন করা হয়েছিল, যা পরবর্তীতে ২০০২ সালে পরিমার্জন করা হয়। এরই ধারাবাহিকতায় প্রস্তাবিত দ্য প্রেস কাউন্সিল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬-এর খসড়ায় নতুন করে নিবন্ধনের বিষয়টি যুক্ত করা হয়েছে।’

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আধুনিক তথ্যপ্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়ার পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সম্প্রতি ২৩ আগস্ট পর্যন্ত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) দেশের ১৮টি জেলায় মোট ৯৭৪ জন গণমাধ্যমকর্মীকে বিভিন্ন বিষয়ে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করেছে। পেশাগত উৎকর্ষ সাধনে আয়োজিত এই সকল প্রশিক্ষণ কর্মশালার প্রতিটিতে অন্তত একদিনের জন্য ‘ফ্যাক্টচেক ও সংবাদ তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার’ বিষয়ক বিশেষ সেশন অন্তর্ভুক্ত ছিল। এই আধুনিক প্রশিক্ষণের ফলে দেশের গণমাধ্যমকর্মীরা অতি সহজেই ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য, ভুয়া খবর ও বিভ্রান্তিকর অপতথ্য চিহ্নিত করার পাশাপাশি প্রযুক্তিগত উপায়ে তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে পারছেন।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর