Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিজের গাড়িতে মামলায় দুঃখ প্রকাশ, ট্রাফিক আইনে ‘খুশি’ বিমানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৯ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:১০

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

ঢাকা: সড়কে উলটো পথে গাড়ি চালানোর অপরাধে নিজের গাড়ি ও চালকের বিরুদ্ধে ট্রাফিক মামলা দায়েরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর ) সকালে রাজধানীর সার্কিট হাউজ রোডে এই আইনগত ব্যবস্থা নেয় ডিএমপির ট্রাফিক বিভাগ।

ঘটনারদিন রাতে জাতীয় সংসদের প্রবেশপথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে মন্ত্রী জানান, সার্কিট হাউজ রোডে প্রধান বিচারপতির বাসভবনের বিপরীতে সড়কে তীব্র যানজট থাকায় চালক ডিভাইডারের ফাঁকা অংশ দিয়ে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন, যা ট্রাফিক আইনের স্পষ্ট লঙ্ঘন। চালকের সেই ভুলের জন্য অনুতপ্ত হয়ে মন্ত্রী প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

ট্রাফিক পুলিশের এমন কঠোর পদক্ষেপ এবং জরিমানার বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আইন ভঙ্গের অপরাধে তার গাড়ি ও চালকের বিরুদ্ধে নেওয়া এই আইনি ব্যবস্থায় তিনি অত্যন্ত সন্তুষ্ট। তিনি মনে করেন, এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা প্রমাণ করে দেশে আইনের সঠিক শাসন বজায় আছে এবং ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস পাবে না।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সুশাসন ও আইনের শাসনে গভীরভাবে বিশ্বাসী। এই সরকার একজন মন্ত্রী কিংবা অন্য কোনো ক্ষমতাধর ব্যক্তির ট্রাফিক আইন অমান্য করা কোনো অজুহাতেই বরদাস্ত করবে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর