Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিন। ফাইল ছবি

ঢাকা: ভারতের কলকাতা ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। ভ্রমণের ক্ষেত্রে আগেই হোটেল বুকিং নিশ্চিত করাসহ কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা।

ভারতের কলকাতায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে কলকাতা শহরটিতে ভ্রমণের ক্ষেত্রে এসব নির্দেশনা দেওয়া হলো। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট কলকাতায় সংঘটিত অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কলকাতায় ভ্রমণকারী নাগরিকদের অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে এসব নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

নির্দেশনায় কলকাতায় যাওয়ার আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিতের পাশাপাশি হোটেলটির বর্তমান কার্যক্রম, কক্ষের প্রাপ্যতা ও অবস্থান সম্পর্কে ভালোভাবে জেনে ভ্রমণ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর