Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক হলেন ডা. সায়ীদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৩

ডা. সায়ীদ মেহেবুব উল কাদির।

চুয়াডাঙ্গা: ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. সায়ীদ মেহেবুব উল কাদির।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ সচিবালয়ের স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ পার-১ শাখার উপসচিব ডা. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত ৪৫.০০.০০০০.১৪৭.১৯.০১৭ স্মারকে এ প্রজ্ঞাপনটি জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক (অফথালমোলজি) ডা. সায়ীদ মেহেবুব উল কাদিরকে ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে পদন্নোতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ডা. সায়ীদ মেহেবুব উল কাদির তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার ক্ষেত্রে সকলের কাছ থেকে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে নতুন আক্রান্ত আরও ৫১২
৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪০

আরো

সম্পর্কিত খবর