Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৬

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (৬ সেপ্টেম্বর) এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

একই সাথে দেশের কিছু কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আজ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি এবং কোনো সংকেতও দেখাতে বলা হয়নি।

বিজ্ঞাপন

বিশেষ করে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানানো হয়েছে। ঢাকার ক্ষেত্রে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

তবে ঢাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে এবং সূর্যোদয় হবে আগামীকাল সোমবার ভোর ৫টা ৪২ মিনিটে।

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

দেশে কমেছে সোনার দাম
৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৮

পিএসসি'র নতুন চেয়ারম্যানের শপথ আজ
৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৪

আরো

সম্পর্কিত খবর