Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খবর

রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পিছিয়েছে। এ নির্বাচন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। রাকসু নির্বাচন কমিশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (২২ […]

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৩

নদীঘাট দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

পাবনা : পাবনার বেড়া পৌর এলাকায় নদীঘাটের নিয়ন্ত্রণ ও দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর […]

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫১

ফ্যাসিবাদের কোনো অংশ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: রিপন

ঢাকা: বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “আমাদের পরিষ্কার কথা—ফ্যাসিবাদের কোনো অংশ বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।” সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ […]

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪২

‘৫৪ বছরে যে নির্বাচন শান্তি দিতে পারেনি, সেই পথেই আবার দেশ’

খুলনা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে যে নির্বাচন ব্যবস্থা দেশের মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে, দেশ আবারও তেমন একটি নির্বাচনের দিকেই এগোচ্ছে।’ […]

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩২

জবি ক্যাম্পাসে শিবিরের ৩৩টি পানির ফিল্টার স্থাপন

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করতে ৩৩টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে জবি শাখা ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, কমনরুম ও বিভিন্ন বিভাগে এসব ফিল্টার স্থাপন করেন তারা। […]

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৬
বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি আত্মসাৎ, ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নোয়াখালী: নোয়াখালীর পানি উন্নয়ন বোর্ডের নামে রেকর্ড করা সম্পত্তি আত্মসাৎ ও অবৈধভাবে ভোগদখল করার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে নোয়াখালী জোনাল সেটেলমেন্ট অফিসের […]

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২০

পাবনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাবনা: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মিনিবাসের ধাক্কায় সম্রাট হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের রূপপুর মোড়ে এ দুর্ঘটনা […]

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৭

৩০০ আসনের মধ্যে ১৫০টিতে জয়ের প্রত্যাশা এনসিপির

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ৩০০ আসনের মধ্যে ১৫০টিতে আমরা জয়ের মতো পরিস্থিতিতে আছি। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সঙ্গে […]

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৫

ওসমানী মেডিকেলে কোনো দালাল ঢুকতে পারবে না: ডিসি সারওয়ার

সিলেট: ওসমানী হাসপাতালে দালালের উৎপাত প্রসঙ্গে সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা দালাল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এই হাসপাতালে কোনো দালাল ঢুকতে পারবে না। যারা ঢুকতে চেষ্টা করবে […]

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০১

সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে ফিজিক্যাল মেডিসিন বিভাগ স্থাপনের দাবি

ঢাকা: দেশের সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে ফিজিক্যাল মেডিসিন বিভাগ স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) নামের চিকিৎসকদের একটি সংগঠন। সংগঠনটির দ্বাদশ জাতীয় সম্মেলনে এ দাবি […]

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৯

গাইবান্ধা জেলা কারাগারে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না (৭০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি’র) সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক […]

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৯

সার্ক কৃষি কেন্দ্রের আধুনিক ফসল প্রযুক্তি বিষয়ক আঞ্চলিক প্রশিক্ষণ শুরু

ঢাকা: সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত চার দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি ‘ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বীজের জেনেটিক বিশুদ্ধতা’ ভার্চুয়ালি শুরু হয়েছে । রোববার (২২ সেপ্টেম্বর) এই কর্মশালার […]

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৪

পোশাক খাতে সুপারব্র্যান্ড স্বীকৃতি পেল টিম গ্রুপ

ঢাকা: বাংলাদেশের শীর্ষস্থানীয় পোশাক শিল্প প্রতিষ্ঠান টিম গ্রুপ তৈরি পোশাক (আরএমজি) খাতে সুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। গত শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল লে মেরিডিয়ান-এ আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যান্ড ফোরাম বাংলাদেশ […]

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৯

বিএনপি ও জামায়াতকে ভণ্ডামি বন্ধ করার আহ্বান নাসীরুদ্দীনের

‎ঢাকা: ‎বিএনপি ও জামায়াতকে ভণ্ডামি বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘আপনারা জনগণের দিকে তাকিয়ে হলেও এইসব ভণ্ডামি বাদ দেন।’ তিনি জানান, […]

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৫

এএসপি হলেন পুলিশের ৩৯ কর্মকর্তা

ঢাকা: পুলিশ পরিদর্শক নিরস্ত্র পদ থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) হয়েছেন ৩৯ জন কর্মকর্তা। সোমবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে […]

২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪১
1 … 1,180 1,181 1,182 1,183 1,184 … 4,241
বিজ্ঞাপন
বিজ্ঞাপন