Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নেবেন চরমোনাই পীর

স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ১৪:৪২

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

ঢাকা: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে যোগ দেবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ ৫ আগস্ট বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। সেই অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই আমন্ত্রণ গ্রহণ করে ঐতিহাসিক এই মুহূর্তে অংশ নেবে।

বিজ্ঞাপন

বার্তায় বলা হয়েছে, দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বিকেল ৪টায় আয়োজনস্থলে পৌঁছাবেন। প্রতিনিধিদলে থাকছেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো