Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দলকে অবহিত না করে কক্সবাজার সফর, শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ এনসিপির

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ১৫:২৫ | আপডেট: ৬ আগস্ট ২০২৫ ১৮:২০

এনসিপির শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ।

ঢাকা: দলকে আগাম অবহিত না করে কক্সবাজার সফরে যাওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতার বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে দলটির কেন্দ্রীয় দফতর।

বুধবার (৬ আগস্ট) এনসিপির দফতর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট নেতারা ‘রাজনৈতিক পর্ষদকে’ না জানিয়ে ৫ আগস্ট কক্সবাজার সফরে যান— যা ছিল ‘জুলাই অভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস।

কারণ দর্শানোর নোটিশপ্রাপ্ত পাঁচ নেতা হলেন—

খালেদ সাইফুল্লাহ (যুগ্ম আহ্বায়ক), তাসনিম জারা (সিনিয়র যুগ্ম সদস্যসচিব), নাসীরুদ্দীন পাটওয়ারী (মুখ্য সমন্বয়ক), সারজিস আলম (উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক) এবং হাসনাত আব্দুল্লাহ (দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক)।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়, ‘আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন, যা পূর্বে রাজনৈতিক পর্ষদের কাছে অবগত করা হয়নি।’

দলীয় গঠনতন্ত্রের প্রতি আনুগত্য নিশ্চিত করতে এই পাঁচ নেতাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের কাছে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো