Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার মৃত্যুতে কর্নেল অলির শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১২:১২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:০১

ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম (অব.)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, দেশের মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপোসহীন।

কর্নেল অলি আহমদ মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়া।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর