Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচন কমিশনকে ‘অন্যায্য’ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪০

নির্বাচন কমিশনের লোগো।

ঢাকা: নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের জন্য মোবাইলফোন বহনে নিষেধাজ্ঞা দিয়েছে। কমিশনকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা মনে করি, এই সিদ্ধান্ত ভোটারদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে তাদের ওপর অযাচিত নিয়ন্ত্রণ আরোপের শামিল। এ অবস্থায় আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অবিলম্বে এই অন্যায্য সিদ্ধান্ত বাতিলের জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানাচ্ছি। না হলে আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে এই সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করব, ইনশাআল্লাহ্।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর