Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে ভোটকেন্দ্র্রগুলোতে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫০

যশোরে নির্বাচনি সরঞ্জাম হস্তান্তর করা হচ্ছে।

যশোর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য যশোরের ছয়টি সংসদীয় আসনের ৮২৪টি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টা থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে উপজেলা সহকারী রিটার্নিং অফিসাররা সংশ্লিষ্ট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের কাছে এসব নির্বাচনি সরঞ্জাম হস্তান্তর করেছেন। প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপার, বক্স, কালিসহ ভোটগ্রহণের সব সরঞ্জাম বুঝে নেওয়ার পর পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে কেন্দ্রে রওনা দেন। সন্ধ্যার মধ্যেই সবকয়টি কেন্দ্র প্রস্তুত করা হবে বলেও জানান তারা।

বিজ্ঞাপন

জেলা রির্টানিং কার্যালয় সূত্র জানিয়েছে, জেলায় মোট ভোটার ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন। ৮২৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৮২৪ জন প্রিজাইডিং অফিসার, চার হাজার ৬৭৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং নয় হাজার ৩৫৮ জন পোলিং অফিসার নিয়োগপ্রাপ্ত রয়েছেন।

সারাবাংলা/এআর