Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আব্দুজ্জাহেরকে দেখতে হাসপাতালে যান জামায়াতের আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩২

আব্দুজ্জাহেরকে দেখতে হাসপাতালে জামায়াতের আমির।

ঢাকা: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ্জাহেরকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জামায়াতে ইসলামীর দলীয় অফিসিয়াল ফেজবুক পেজে ছবিসহ এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ্জাহের অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় জামায়াত আমির হাসপাতালে গিয়ে অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ্জাহেরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি তার সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে বিস্তারিত অবহিত হন।

বিজ্ঞাপন

এ সময় আমির মহান আল্লাহ তায়ালার দরবারে তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে দোয়া করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ্জাহের শিগগিরই সুস্থ হয়ে পুনরায় কর্মময় জীবনে ফিরে আসবেন।

দলের পক্ষ থেকে দেশবাসীর নিকট তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য, আবু নাসের মোহাম্মদ আবদুজ্জাহের বর্তমানে ইবনে সিনা ট্রাস্টি বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, তিনি এই বোর্ডের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

এছাড়া আবদুজ জাহের ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ২০১৫ সালের মাঝামাঝি পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। তিনি ইবনে সিনা ট্রাস্টের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের বোর্ডে ছিলেন।

ইসলামী ব্যাংক সূত্রে জানা যায়, ব্যাংকটির বোর্ডে পরিবর্তনের আগে আবদুজ জাহের চেয়ারম্যান পদ থেকে ২০১৫ সালে পদত্যাগ করেন। আর ওই বছরই তিনি দেশ ছাড়েন। ১০ বছর পর ২৪ সালের ২৩ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো