Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি রুমিন ফারহানা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৯ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৬

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহান।

ঢাকা: জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন তিনি। জাতীয় সংসদ ভবনে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে বেরিয়ে যান রুমিন ফারহানা।

এ সময় নির্বাচিত অন্যান্য জামায়াত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেও রুমিন ফারহানা অনুষ্ঠান থেকে বেরিয়ে যান।

বিজ্ঞাপন

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথ গ্রহণ করান।

রুমিন ফারহানার এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে এবং সংসদীয় পর্যায়ে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর