Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদে বিরোধী দলের বৈঠক আজ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১০:৫২ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১২:২৮

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলের বৈঠক আজ অনুষ্ঠিত হবে। ঘোষণা অনুযায়ী, রোববার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার (২৮ মার্চ) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সম্পাদক মুজিবুল আলম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকে জামায়াত-এনসিপিসহ বিরোধীদলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানায়।

এদিকে জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন মুলতবির পর আজ বিকে ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে শুরু হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে মূলত প্রেসিডেন্টের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সরকার ও বিরোধী দলের সদস্যরা এই আলোচনায় অংশ নেবেন। এ ছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেই নোটিশের ওপর আলোচনার আলোচনার কর্মসূচি রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/ইআ