Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়া-৬ উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী বিএনপির বাদশা

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ২২:১৫ | আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০১:১৮

রেজাউল করিম বাদশা। ছবি: সংগৃহীত

ঢাকা: ‎বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

‎বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন মোট ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট, আর বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার ফুলকপি প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯৯ ভোট।

‎নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, এবারের উপনির্বাচনে ৪২ দশমিক ৫৭ শতাংশ ভোট (পোস্টাল ব্যালট ব্যতীত) সংগৃহীত হয়েছে। ১৫০টি কেন্দ্রে মোট ভোট কাস্ট হয়েছে ১ লাখ ৯৩ হাজার ২৯৯টি। এর মধ্যে বাতিল হয়েছে ১ হাজার ৭১০ ভোট।

‎উল্লেখ্য, এই আসনে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে বেশি।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর