Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবি ছাত্রশিবিরের সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম

জবি করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ২৩:৩৪

জবি ছাত্রশিবিরের সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম। ছবি: সংগৃহীত

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জকসুর জেনারেল সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এবং সেক্রেটারি হয়েছেন জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল।

রোববার (১৯ এপ্রিল) সংগঠনটির সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। সংগঠনের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নবনির্বাচিত সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সেক্রেটারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এ সময় কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী, সাবেক জবি শিবির সভাপতি ফয়সাল আমিন, ইকবাল হোসেন, আসাদুল ইসলামসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর