Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎নারী আসনে মনোনয়নপত্র জমা দিতে ইসিতে জামায়াত জোটের ১৩ প্রার্থী

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১১:৩৫ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৩:৫৮

ঢাকা: ‎ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা দিতে এসেছেন জামায়াত জোটের মনোনীত ১৩ জ নারী প্রার্থী।

সোমবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এসে তারা রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খানের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের আবেদনপত্র পেশ করেন।

জামায়াতে ইসলামীর পক্ষের মনোনীত প্রার্থীরা হলেন- নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।

‎জোটের শরিক দলগুলোর মধ্য থেকে জাতীয় নাগরিক পার্টির মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু এবং জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান প্রার্থী হিসেবে উপস্থিত আছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের নারী সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে এই সংরক্ষিত আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার জন্য উপস্থিত আছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার আজই শেষ দিন। এরপর আগামী ২২ ও ২৩ এপ্রিল দাখিলকৃত আবেদনগুলোর যাচাই-বাছাই সম্পন্ন হবে এবং ২৯ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ মে ভোটগ্রহণ হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর