Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যাংককে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে হাসপাতালে জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ১১:৩৪

চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজ-খবর নিতে সেখানে যান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৯ মে) সকালে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেজবুক পেজ থেকে এ তথ্য জানা যায়।

দলের পেজে লেখা হয়, শনিবার সকালে দলীয় আমির গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান।

বিরোধীদলীয় নেতা আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি মহান আল্লাহর দরবারে তাদের আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করেন।

বিজ্ঞাপন

আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যক্ষর পদক্ষেপ নেয়ার নেওয়ার জন্য বিরোধীদলীয় নেতাকে আহবান জানান।

এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।

উল্লেখ্য, গত ২ মে সাত দিনের সফরে জাপান যান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) দুপুরে তার দেশে ফেরার কথা রয়েছে। জাপান থেকে দেশে ফেরার পথে তিনি ব্যাংককে যাত্রাবিরতিকালে জুলাই যোদ্ধাদের দেখতে যান।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর