Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিনে কারামুক্ত সেলিনা হায়াৎ আইভী

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ২২:৫৫ | আপডেট: ৪ জুন ২০২৬ ১২:২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বুধবার (৩ জুন) রাত ১০টা ৮ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কারা অধিদফতরের এআইজি (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে থাকা ১২টি মামলার জামিনসংক্রান্ত কাগজপত্র ও সর্বশেষ জামিননামা যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে।’

তিনি বলেন, ‘অন্য কোনো আটকাদেশ না থাকায় আজ রাত ১০টা ৮ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে সেলিনা হায়াৎ আইভীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে ১২টি মামলায় গ্রেফতার দেখানো হয়।

আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন আইভী। পরবর্তী সময়ে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিন নির্বাচনে জয়ী হন জেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক এই জ্যেষ্ঠ সহ-সভাপতি।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর