Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক যুবদল নেতা জাকির হোসেন নান্নু আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ১১:০৫

জাকির হোসেন নান্নু।

ঢাকা: কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু আর নেই।

শনিবার (১৮ জুলাই) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (১৯ জুলাই) ভোর ৬টার দিকে জাকির হোসেনের বড় ছেলে জাবেদ হোসেন মরহুমের মরদেহ নিয়ে ঢাকা থেকে বরিশালে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

জাকির হোসেন নান্নুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। শোকবার্তায় তারা বলেছেন, জাকির হোসেন নান্নু দলের একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত কর্মী ছিলেন। তার মতো একজন নিবেদিত নেতাকে হারানো দলের জন্য অপূরণীয় ক্ষতি। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

পৃথক এক শোকবার্তায় বিএনপির মহাসচিবও জাকির হোসেন নান্নুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন।’

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর