Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ’— রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ২০:৪৭

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের বিষয়টিকে একটি সুসংবাদ হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, রাষ্ট্রপতির বিষয়টি অনেক আগেই রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়া উচিত ছিল এবং এ বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা সত্ত্বেও বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।

তিনি আরও লিখেছেন, সময়মতো সঠিক উদ্যোগ নেওয়া হলে আজ এত আলোচনা ও সমালোচনার কোনো সুযোগ থাকত না। এর পাশাপাশি তিনি বিষয়টি উল্লেখ করে লেখেন, অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ।

বিজ্ঞাপন

উল্লেখ, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে নতুন করে গুঞ্জন উঠেছে। জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি শিগগিরই পদত্যাগের ঘোষণা দিতে পারেন। ছাত্র-জনতার বিক্ষোভে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি করা হয়। এমনকি বছরের শুরুতে জাতীয় নির্বাচনের পর বিরোধী দলের পক্ষ থেকেও রাষ্ট্রপতির পদত্যাগের জোরালো দাবি ওঠে।

তবে নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার কয়েক মাস পেরিয়ে গেলেও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা তথ্য পাওয়া যায়নি।

এর আগে ২০২৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতির দায়িত্ব নেন মো. সাহাবুদ্দিন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের আগে দায়িত্ব নেওয়া শীর্ষ সাংবিধানিক পদধারীদের মধ্যে বর্তমানে একমাত্র তিনিই পদে রয়েছেন।

সারাবাংলা/এফএন/এসএস