ঢাকা: সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলের সদস্য সচিব আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার অপ্রাসঙ্গিক অজুহাত দেখিয়ে এবং ন্যারেটিভ সাজিয়ে একটি সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, এই সাহাবুদ্দিন চুপ্পু ফ্যাসিবাদের দোসর এবং তিনি বিচারের আওতায় না এলে ২৪-এর গণঅভ্যুত্থানে শহিদদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে।
এতোদিন রাষ্ট্রপতি পদে আসীন থাকায় তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া না গেলেও পদত্যাগ করার পর তার আর কোনো আইনি ইনডেমনিটি বা দায়মুক্তির সুযোগ নেই উল্লেখ করে অনতিবিলম্বে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এনসিপির সদস্য সচিব।