Saturday 25 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৬ ১৯:৪১

সাংগঠনিক সভা।

ঢাকা: দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সভা শুরু হয়।

সভায় রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার পাশাপাশি রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতারা অংশ নেন।

দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করা, ইউনিট থেকে জেলা পর্যন্ত সাংগঠনিক কাঠামো সুদৃঢ় করা এবং দলের বিভিন্ন কার্যক্রম নিয়ে নেতাদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যেই এ সভার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে সংশ্লিষ্ট জেলার সাংগঠনিক অবস্থা, সদস্য সংগ্রহ, দলীয় কর্মসূচি বাস্তবায়ন, স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। একইসঙ্গে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হবে বলে দলীয় নেতারা জানিয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সাংগঠনিক সভা দলের তৃণমূলকে আরও সক্রিয় ও সুসংগঠিত করার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

সভায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য, শামীম কায়সার লিংকনসহ আরও নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর