Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৬ ২২:৩০ | আপডেট: ১ আগস্ট ২০২৬ ২২:৫৬

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ফখরুল বলেন, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে প্রায় দুই ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ অধিবেশন ডাকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পর বিশেষ অধিবেশনের প্রয়োজন হলে স্পিকারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রপতি নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে স্থায়ী কমিটির সদস্যরা মতামত দেন বলে জানান নেতারা।

সারাবাংলা/এমএমএইচ/জিএস/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর