Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে ওলামা-মাশায়েখ সম্মেলন ১৫ আগস্ট

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ২৩:২৩

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত উত্তরার জামাআতুল মানহালে মতবিনিময় সভা করে। ছবি: সংগৃহীত

ঢাকা: কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের বই-পুস্তক নিষিদ্ধের দাবিতে আগামী ১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

সোমবার (৩ আগস্ট) বাদ আসর রাজধানীর উত্তরার জামাআতুল মানহালে সংগঠনটির ঢাকা মহানগর উত্তরা জোনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব মুফতি কিফায়েতুল্লাহ আজহারী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, ‘খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণ এবং কাদিয়ানিদের অপতৎপরতা প্রতিরোধ করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের বই-পুস্তক বাজেয়াপ্ত ও নিষিদ্ধের দাবিতে ১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) হলরুমে আগামী ১৫ আগস্ট দুপুর ২টা থেকে সম্মেলন অনুষ্ঠিত হবে। সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহিদি জনতাকে সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, ‘ঈমানি আকিদা সংরক্ষণের লক্ষ্যে উত্তরার ওলামায়ে কেরাম ঐক্য ও উদ্দীপনার পরিচয় দিয়েছেন।’ আগামী ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সর্বাত্মকভাবে সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আব্দুল কাইয়ুম ইসলামবাগ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রাশিদ বিন নূরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর