Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লাল টেলিফোনে হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৬ ১৪:৪১

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

 

ঢাকা: রাজধানীর শেরে বাংলা নগরে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর এর বিভিন্ন গ্যালারি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি জাদুঘরে সংরক্ষিত একটি লাল টেলিফোনে শেখ হাসিনার রেকর্ডকৃত কলের অডিও শুনেছেন।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী এই স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সংরক্ষিত আলোকচিত্র, ঐতিহাসিক দলিল, স্মারক ও ঘটনাপ্রবাহভিত্তিক প্রদর্শনীগুলো পর্যবেক্ষণ করেন । প্রদর্শনী ঘুরে দেখার একপর্যায়ে তিনি লাল টেলিফোনে হাসিনার কল রেকর্ড শোনেন।

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যেই মূলত এই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের দিনটি বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকলেও আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।