Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নেতা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ১৭:১৩ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ ১৯:১২

বিএনপির লোগো। ফাইল ছবি।

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের জাতীয় স্থায়ী কমিটিতে মনোনীত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মনোনীত চার নেতা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপি আশা করে, মনোনীত নেতারা তাদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।’

বিজ্ঞাপন

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সারাবাংলা/এমএমএইচ/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর