Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেগম জিয়ার জন্মবার্ষিকী পালনে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের ব্যতিক্রমী আয়োজন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ১৭:৪৯ | আপডেট: ১৫ আগস্ট ২০২৬ ১৯:৫৬

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া।

ঢাকা: গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন, জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি। ৮২তম জন্মবার্ষিকীর সঙ্গে সংখ্যায় মিল রেখে ৮২ জন কুরআনের হাফেজের মাধ্যমে একই সঙ্গে সম্মিলিত সুরে পবিত্র কুরআনের সূরা ইখলাস ৮২ বার পাঠ করা হবে। সেইসঙ্গে পাঁচ খতম পবিত্র কুরআন তেলাওয়াত সম্পন্ন করে দোয়া-মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হবে। এতে অংশগ্রহণ করবেন শতাধিক মাদরাসা শিক্ষার্থী।

রোববার (১৬ আগস্ট) শহীদ জিয়ার মাজারে এ কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করবেন ‘বাংলা পোস্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার। আর পরিচালনা করবেন ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক ও মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

বিজ্ঞাপন

মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার জানান, তাদের এই আয়োজনের সংবাদে খুশি হয়ে কুরআন খতমসহ সার্বিক কার্যক্রমে শরিক হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবীব, যুক্তরাজ্য লন্ডন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান, কানাডা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আহমেদ চৌধুরী এবং সুইডেন বিএনপির সভাপতি আবুল হাসান খান বাবুসহ অনেকেই।

এ বিষয়ে মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক ও মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে তাকে সম্মান জানানো ও তার মাফিরাতের জন্য আল্লাহর নিকট বিশেষ দোয়া করাই আমাদের এ আয়োজনের উদ্দেশ্য।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর