Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার নাম শ্রদ্ধায় উচ্চারিত হবে: ডা. রফিক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ২২:২৩

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী চিকিৎসকদের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশে যতদিন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, ততদিন বেগম খালেদা জিয়ার নাম শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে উচ্চারিত হবে।

শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর আজিমপুরের হযরত ইবনে মাসউদ (রা.) হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী চিকিৎসকদের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, ‘তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার জীবন দেশের মানুষ ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছেন। নারী শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান দেশের মানুষ এখনো ভোগ করছে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং তারেক রহমান ও পরিবারের সদস্যদের সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বিজ্ঞাপন

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
১৫ আগস্ট ২০২৬ ২২:৪৪

আরো

সম্পর্কিত খবর